সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে সামরিক বহরে ভয়াবহ বোমা হামলা

  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২৫ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার একটি বোমা বিস্ফোরণে একজন সৈন্য নিহত ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কড়া প্রহরায় থাকা কেন্দ্রীয় অংশে, নিরাপত্তা চৌকির প্রবেশপথে একটি সামরিক গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাদেশিক পুলিশ বা সামরিক বাহিনীর মিডিয়া উইং, কেউই হতাহতের ঘটনা বা কোয়েটার এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালিবান বিদ্রোহী গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, তাদের এক আত্মঘাতী হামলাকারী সামরিক বহরে এই হামলা চালিয়েছে।

উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন যে হামলায় কমপক্ষে পাঁচ জন পথচারী আহত হয়েছেন। তাদের নিকটবর্তী বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনার কয়েক দিন পর, এই হামলার ঘটনা ঘটলো। পেশোয়ারের হামলায় অন্তত ১০০ মুসল্লি নিহত ও দেড় শতাধিক আহত হন।

পেশোয়ারে বোমা হামলায় আহত ও নিহতদেরে বেশিরভাগই প্রদেশ পুলিশের সদস্য।পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে অবস্থিত মসজিদের ভেতরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে এ হামলা চালায় এবং নিজেকে উড়িয়ে দেয়।

কোনো গোষ্ঠি এখনো পেশোয়ারের এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। কর্মকর্তারা টিটিপি-কে দোষারোপ করছে, তবে বিদ্রোহী গোষ্ঠী তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com