সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সুইডেন ডেনমার্ক ও নেদারল্যান্ডে কোরআন পোড়ানোর ঘটনায় তালতলীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.৪৩ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে ও ডেনমার্ক এবং নেদারল্যান্ডে মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসলিম ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২ ফ্রেরুয়ারী) বিকালে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে সদর রোডে শাপলা মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা মিছিল শেষে ও রাসমাস পালুদান আকৃতিতে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।

মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় বক্তারা বলেন,সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ধর্মীয় প্রতীক ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা কারীদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাও: মো. আফজাল হোসাইন,সেক্রেটারী মো.জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাও:মো.শাহাদাত হোসাইন, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাও: মো.ইউসুফ, বন্দর মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাও: মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের ১নং যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব মো.ইউসুফ আলীসহ তৌহিদী জনতা প্রমুখ।

প্রসঙ্গত, সুইডেনের স্টকহোমে গত শনিবার তুরস্ক বিরোধী বিক্ষোভ করে উগ্র কট্টরপন্থি সমর্থকরা। বিক্ষোভে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com