সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শেরপুরের নালিতাবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা মোসারফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের ছিটপাড়া মহল্লার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোশারফ হোসেন আর নেই।

তিনি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় অসুস্থ্যতাজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার শাহী মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এতে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবুবকর সিদ্দিক, থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, পুত্র রুবাইত ইসলাম সুমনসহ এলাকার সর্বস্তরের জনগণ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ১ পুত্র ও ২ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিনবার গুলি ফুটিয়ে গার্ড অব প্রদান করে সেনাবাহিনীর সদস্যরা লাশ বহন করে কবরস্থানে নিয়ে যান। পরে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার শাহী মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন উপজেলার যোগানীয়া ইউনিয়নের পশ্চিম কাপাশিয়া গ্রামের মাষ্টার বাড়ির মরহুম আমীর হোসেন মেম্বারের তৃতীয় পুত্র ছিলেন। তার চাচা আব্দুল খালেক মাষ্টারও পাক বাহিনীর হাতে শহীদ হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com