সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৭.৩২ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো ৫ জন।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার গহরপুরের চরলাপুর এলাকার মৃত ফুরসত উল্লার ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া (৬৫) ও একই এলাকার আনহার মিয়া (৪৫)।

জানা যায়, সিলেট-সুলতানপুর-গহরপুর রোডের সিলাম বটতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন।

এ সময় আহত হন সিএনজিতে থাকা বাকি পাঁচজন। তাদের উদ্ধার করে স্থানীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com