সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫% বাড়ানোর সুপারিশ

  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৪.৩৫ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

পাইকারি পর্যায়ে বিদ্যুৎতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর পর এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুৎতের দাম ১৫ থেকে সাড়ে ২৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। তাদের দাবি, প্রস্তাবনা অনুযায়ী দাম বৃদ্ধি না করলে লোকসানে পড়বে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো।

এ প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বোরবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে রেগুলেটরি কমিশনের গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে গণশুনানি চলছে।

শুনানিতে অংশ নেয় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ- পিজিসিবি সঞ্চালন খরচ প্রতি ইউনিটে ১২২%, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৫.০৮, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড ২০.৩%, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি – ডিপিডিসি ২৭.৪৮%, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি – ডেসকো ১৯.০৮%, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ১৯.৩৮% ও নেসকো গ্রাহক পর্যায়ে ২২.০৬% বিদ্যুৎতের দাম বাড়ানোর প্রস্তাব করে।

যদিও ভোক্তা অধিকার সংগঠন কনজুমার এসোসিয়েশনের অব বাংলাদেশ- ক্যাব বলছে, ভর্তুকি কমাতে দাম বাড়ানো অযৌক্তিক। এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। সংগঠনটির সভাপতি ড. শামসুল আলম জানান, আমাদের শঙ্কা বিদ্যুতের দাম বাড়ানো হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে।

তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল বলছেন, বিতরণকারী সংস্থার প্রস্তাবের যৌক্তিকতা যাচাই বাছাইয়ের পাশাপাশি অংশীজনদের মতামতের ভিত্তিতে দাম বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হবে।

এদিকে হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও মেট্রোরেল কর্তৃপক্ষ আলাদা ট্যারিফ ও পাইকারি মূল্যে বিদ্যুৎতের আবেদন জানিয়েছে বলেও জানানো হয় শুনানিতে।

গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক নয় দুই শতাংশ বেড়েছে। সবশেষ ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ে ২০২০ সালে। গত ৩ বছরের বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি ও পাইকারী দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর দাবি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com