সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বেলকুচিতে রেমিট্যান্স-গ্রাহক সভার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৮.৫৭ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

জানুয়ারি ২০২৩, বুধবার, ঢাকা, বাংলাদেশঃ ব্র্যাক ব্যাংকের বেলকুচি শাখা সম্প্রতি বিদেশী রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের সাথে একটি আলোচনা সভার আয়োজন করেছে।

সিরাজগঞ্জ অতি সম্প্রতি রেমিট্যান্স প্রবাহের একটি গুরূত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি বছর এখানকার লাখো মানুষ বিদেশ থেকে তাদের পরিবারের কাছে অর্থ পাঠান। অনুষ্ঠানে, ব্র্যাক ব্যাংক-এর কর্মকর্তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন, কারণ এতে করে গ্রাহক এবং দেশের অর্থনীতি উভয়ই উপকৃত হয়।

রেমিট্যান্স গ্রাহক সভাটি বেলকুচি ব্রাঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ গ্রাহক উপস্থিত ছিলেন। বেলকুচি শাখার ব্যবস্থাপক শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রবাসী ব্যাংকিং সেবা, সঞ্চয় ও বিনিয়োগের সম্ভাবনা এবং ব্যাংকের অন্যান্য সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন।

ব্যাংকের কর্মকর্তারা দেশের আইনের পরিপালন এবং সার্বিক উন্নয়নে সহায়তা রাখার ওপর গুরুত্ব আরোপ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখার ওপরও জোর দেন। তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের উপর তাত্ক্ষণিক ২.৫% সরকারি প্রণোদনা পাওয়ার ব্যাপারেও তাদেরকে অবহিত করেন।

ব্র্যাক ব্যাংকের ১৮৭টি শাখা, ১,০০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ৩৩০টি এটিএম এবং মোবাইল অ্যাপ ‘আস্থা’-সহ বিস্তৃত নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা গ্রহণ করে প্রবাসী বাংলাদেশীরা দেশের যেকোনো স্থানে অনায়াসে, দ্রুত এবং নিরাপদে অর্থ পাঠাতে পারেন।

মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, এশিয়া-প্যাসিফিক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশ ও আফ্রিকায় ৬৫টিরও বেশি অংশীদারের নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণকারী ও তাদের পরিবারের জীবন সহজ করতে কাজ করছে ব্র্যাক ব্যাংক। রেমিট্যান্স অংশীদাররাও ব্র্যাক ব্যাংকের সাথে সম্পূর্ণ আস্থার সাথে কাজ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com