সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি সচিবের বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৩.৫৬ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং – সালন্দর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ এনে সালন্দর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নিখিল চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী অফিসার এবং ১২নং – সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ প্রেরণ করেন। গ্রাম পুলিশের অভিযোগের বিষয় লইয়া ইউনিয়ন পরিষদের সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ থেকে জানা গেছে, গ্রাম পুলিশ নিখিল চন্দ্র রায় এ মাসের ১১ তারিখে তার পরিচিত এক ব্যক্তির ঔষুধের দোকানের ট্রেড লাইসেন্স এর জন্য সালন্দর পরিষদের সচিব মোঃ আনোয়ারুল ইসলামের কাছে গেলে সচিব ২ ঘন্টা পর আসতে বলে। সচিবের কথামত গ্রাম পুলিশ ২ ঘন্টা পর সচিবের কাছে গেলে সচিব গ্রাম পুলিশ কে মারতে উদ্ধ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তার রুম থেকে বের করে দেয়। এই ঘটনার পরে গ্রাম পুলিশ সু-বিচার চেয়ে চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান কিছু করতে পারবেন না বলে জানান। পরবর্তীতে গ্রাম পুলিশ নিরুপায় হয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী অফিসার এবং ১২নং- সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর সচিব আনোয়ারুল এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দাখিল করেন। এরূপ ঘটনা ইতিপূর্বে আরো অনেক ঘটিয়েছে বলেন, সালন্দর ইউনিয়নের সাধারণ মানুষ । জন্ম নিবন্ধন বিষয়ে ও ৪০ দিন কর্মসূচির বিষয়ে এবং ভিজিএফ ,ভিজিডি বিভিন্ন বিষয়ের সাধারণ মানুষের সাথে বিরূপ আচরণ করেন এবং টাকা ছাড়া কোন কাজেই করেন না এই সচিব আনোয়ারুল ইসলাম । সালন্দর ইউনিয়ন পরিষদের প্রতিটি গ্রাম্য পুলিশের সাথে বিরূপ আচরণ করেন বলেন, গ্রাম্য পুলিশরা । সালন্দর ইউনিয়নের সাধারণ মানুষ সহ সকলের দাবি এই সচিবের সুষ্ঠ বিচার চাই সকলে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com