সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জামালপুরের সরিষাবাড়িতে বিদ্যুৎ পৃষ্টে দাদা নাতির মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৫.৫৭ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) ও তার নাতি কাওসার (৩)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সরিষাবাড়ী উপজেলার কামারাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মজিবর রহমান মঙ্গলবার বাড়ির পাশের জমিতে বিদ্যুৎচালিত মেশিন দিয়ে সেচ কাজ করছিলেন। এ সময় তার নাতি কাওসার (৩) ওই সেচযন্ত্রের তারে জড়িয়ে যায়। কাওসারকে উদ্ধার করতে গেলে মজিবর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com