সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নেত্রকোনার কলমাকান্দায় দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ১৫ জন আহত

  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২.০১ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ও এক বিজিবি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (৪ ডিসেম্বর ) রাত সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের সড়কে পাচুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতের মধ্যে রাজিয়া (৫৫) নামে গুরুত আহত এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতদের মধ্যে সিপাহী সাদ্দাম (২৯) কলমাকান্দা উপজেলার মহেশখলা ক্যাম্পের কর্মরত বিজিবির সদস্য তিনি জামালপুর জেলার নাগরিক।

অন্যান্য আহতেরা হলেন- খোকন (৪০), মাজিদ (৫৯), মামুন (১৯), আওয়াল (২২), সোহেল (৩৫), নুর ইসলাম, রাজিয়া (৪৫), রসিদ, নাজিম (৩০), শাজাহান এবং শিশু আরিফ (৮) ও নুসরাত (৭)। তারা সকলে কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন। বাকি আহতেরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।

আহত যাত্রী নাজিম জানান, কলামাকান্দার আমগড়া বাজার থেকে সন্ধ্যার দিকে নেত্রকোনার উদ্দেশ্যে সিএনজিতে করে যাত্রা করি। আমাদের সিএনজি গাড়ির হেডলাইট জ্বলছিল না। সামনে বসা এক যাত্রীর মোবাইলের আলোর সাহায্যে চালক সিএনজি চালাচ্ছিলেন। অনুমান রাতে সাড়ে ৭টায় বিপরীত দিক থেকে আরেকটি সিএনজি সড়কের পাচুরা নামক স্থানে এলে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে দুই গাড়ীর যাত্রীদের মধ্যে অনেকে আহত হন। স্থানীয় ইউপি সদস্য আরশাদ ও এলাকাবাসীরা উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে নিয়ে আসেন।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেয়। সিএনজি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। দুই গাড়ির চালকও আহত হয়েছেন। সিএনজি দুটির নাম্বার প্লেট ছিল না। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com