সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে জন্য ভারতীয় রুপির দরপতন শেয়ারবাজারের ধস

  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০, ১১.৫০ পিএম
  • ৮৫৮ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে ১ ডলারের বিপরীতে রুপির বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৫০ রুপি, যা সর্বকালের সর্বনিম্ন। এদিকে চলতি মাসে মুদ্রাটি ডলারের বিপরীতে প্রায় ৩ দশমিক ১ শতাংশ মূল্য হারিয়েছে। যার ফলে এশিয়ার সবচেয়ে বাজে পারফর্মকারী দ্বিতীয় মুদ্রায় পরিণত হয়েছে রুপি। খবর: গালফ নিউজ ও  ফিন্যান্সিয়াল টাইমস।

এদিকে চলতি মাসে ভারতের ইকুইটি বাজার থেকে ২৭০ কোটি ডলার বিনিয়োগ তুলে নিয়েছেন বিদেশী বিনিয়োগকারীরা।

উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, আক্রান্ত হয়েছে আরো লক্ষাধিক। ভাইরাসটির বিস্তার রোধে একের পর এক দেশ সব ধরনের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করছে। এ মহামারী বৈশ্বিক অর্থনীতির জন্য একটি সম্ভাব্য মন্দা ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

রুপির তীব্র মান পতন এবং শেয়ারবাজারের ধস ভারতের ভঙ্গুর অর্থনীতির আরো বিপদে পড়ার হুমকি তৈরি করেছে। চলতি বছর দেশটির অর্থনীতি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মন্থর প্রবৃদ্ধির দেখা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বাজার শান্ত রাখতে বৃহস্পতিবার ২০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা লেনদেনের ঘোষণা দেয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। কিন্তু এ পদক্ষেপও পরিস্থিতি নিয়েন্ত্রণে আনার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।সূত্র:বনিকবার্তা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com