সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শীতে জুতো মোজা পরলে পায়ে গন্ধ হচ্ছে জেনে নিন কী করবেন

  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৭.৪০ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

শীত পড়েছে, মোজা দিয়ে জুতো পরাই এখন যথাযথ। কিন্তু, জুতো মোজা পরলেই অনেকেরই পায়ে গন্ধ হয়। লোকসমাজে জুতো খুলে গেলে লজ্জা পেতে হয়। পায়ের গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে।

অফিসে বসে পা ঘেমে গেলেও জুতো খুলতে পারেন না ভয়ে। এই সব পরিস্থিতির সামনাসামনি হয়ে খুবই অস্বস্তি পাচ্ছেন অথচ কাকে বলবেন, কী উপায়ে মুক্তি পাবেন, সেটাই বুঝে পাচ্ছেন না। একটু একটু করে তলানিতে গিয়ে ঠেকেছে আপনার আত্মবিশ্বাস।

চিন্তা করবেন না জেনে নিন কী করবেন

জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতোয় বেকিং সোডা ব্যবহার করবেন না।

পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতোয় রেখে দিতে পারেন। পরদিন সেই মোজা পরে যান।

জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে ভ্যানিশ হয়ে যাবে।

স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন।এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।

কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন।

সূত্রঃ জি-২৪ ঘন্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com