সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে ইতালি ফেরত ১২৬ যাত্রী

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৮.১০ পিএম
  • ৭৬৮ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস সচেতনতায় ইতালি থেকে দেশে ফেরা ১২৬ জন যাত্রীকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে নিয়ে রাখা হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশী যাত্রী দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, উক্ত ফ্লাইটে আসা ১৪২ জন যাত্রীর মধ্যে ১২৬ জন যাত্রী ইতালি থেকে দেশে ফিরেছেন।
বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ বলেন, আগত ১৪২ জনকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সম্ভাব্য করোনা-ভাইরাস সংক্রমণ ঠেকাতে শুধুমাত্র ইতালি থেকে আসা ১২৬ জনকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। বাকিদেরকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিজ-নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
এদিকে, ১৪২ জন ইতালি প্রবাসীকে রোম থেকে রওয়ানা হওয়ার আগে থার্মাল স্ক্যানারে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে তাদের কারও শরীরে জ্বর ছিল না। থার্মাল স্ক্যানারে জ্বর মাপা হলেও কারও শরীরে জ্বর ধরা পড়েনি। ফিরে আসা যাত্রীদের জ্বরমাপাসহ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও নাম, ঠিকানাসহ তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com