সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্থানীয় বাজারে স্বর্ণের দাম বেড়েছে

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১১.৪৬ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

স্থানীয় বাজারে পাঁচ দিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে। নতুন করে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী- সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারিত হয়েছে।

আজ শুক্রবার থেকে নতুন এ নতুন মূল্য কার্যকর হবে।

এর আগে গত রোববার (১৩ নভেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। তখন স্বর্ণের দাম ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠকে মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সইকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা করা হয়েছে।

এক হাজার ৬৩৩ টাকা বেড়ে স্বর্ণের দাম হয়েছে ৮০ হাজার ৩৬৫ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বেড়ে হয়েছে ৬৮ হাজার ৯৩৪ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৬৮৭ টাকা করা হয়েছে।

অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৩৫ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com