সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইপিজেডের মাদ্রাজি শাহপাড়া এলাকা থেকে সাকিল নামে এক যুবক নিখোঁজ

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১১.৪৩ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড মাদ্রাজিশাহ পাড়া ১২০ কলোনী এলাকা হতে সাকিল নামে (২৩)বছরের এক যুবক নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজ এর পরিবার।গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় নিখোঁজের ঘটনা ঘটেছে।

নিখোঁজ সাকিলের পিতা-মোঃ জিয়াউর রহমান, মাথা-মোছাঃ সাবিনা বেগম,গ্রামঃ পর্ব ফরিদপুর, পোস্টঃ ফরিদপুর, থানা পলাশবাড়ী,জেলা গাইবান্ধা।বর্তমান ঠিকানা- নেভী হাসপাতাল গেইট মাদ্রাজি শাহ পাড়া ১২০ কলোনী,থানা ইপিজেড,-জেলা চট্টগ্রাম।

নিখোঁজ সাকিলের ব্যাপারে জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন,আমার ছেলে মোঃ সাকিল গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫ টার সময় বাসা থেকে বের হয়ে জান,বের হওয়ার সময় আমার কাছ থেকে ১০ টাকা চেয়েছিল,আমি আমার ছেলে সাকিলকে ১০ টাকা দিতে পারি নাই।

তিনি বলেন,গত ৫ নভেম্বর বিকেলে নিখোঁজ হওয়ার পরে ইপিজেড থানায় যাই,নিখোঁজ জিডি করার জন্য থানায় গিয়ে জিডি করতে পারি নাই,থানায় ডুকতে গেলে গেটে থাকা কর্মরত পুলিশ থানায় ডুকতে দেয়নি,থানায় জিডি না করতে পেরে বাসায় চলে আছি,৫ নভেম্বর থেকে ছেলেকে অনেক খোজাখুজি করেছি,এপযন্ত আমার ছেলেকে খুজে পাচ্ছি না,আমার ছেলে চাকরি করতেন কর্নফুলি ইপিজেডের এইচ কেডিতে।

তিনি বলেন ১০ নভেম্বর সকাল ১০টার দিকে ৯৯৯ নাইনে ফোন করে নিখোঁজ এর বিষয়টি জানানো হলে, ইপিজেড থানার সাথে মোবাইল ফোনে সংযুক্ত করে দেন।৯৯৯ নাইন থেকে এস আই রাকিবকে দায়িত্ব দেন,পরে এস আই রাকিব এর সাথে যোগাযোগ করলে,ইপিজেড থানার এস আই রাকিব বলেন,আপনাদের ছেলে আপনাদের কারনে গা ঢাকা দিয়েছে,আমরা কিভাবে খুজব।দেখবেন আপনার ছেলে এমনেতেই ফিরে আসবে।নিখোঁজ এর জন্য কি অভিযোগ করতে পারি।

তিনি আর ও বলেন,ইপিজেড থানার এস আই রাকিব বলেন,আপনারা বারবার কেন আমাকে বিরাক্ত করছেন,আমার সময় হলে আমি আপনাদেরকে ফোন করে ডেকে নিব বলে জানিয়েছেন নিখোঁজ সাকিলের পরিবার।

নিখোঁজ সাকিল এর ব্যাপারে ইপিজেড থানার পুলিশ পরিদর্শক নুরুল বাসারের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন,নিখোঁজের বিষয়টি জিডি হয়েছে,নিখোঁজ এর বিষয়টি নিয়ে এস আই রাকিব কাজ করছেন,আপনি একটু এস আই রাকিব এর সাথে যোগাযোগ করুন বলে জানিয়েছেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক নুরুল বসার।

নিখোঁজ সাকিলের বিষয়ে ইপিজেড থানার এস আই রাকিবের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।পরে নিখোঁজ সাকিলের পরিবারকে ফোন করে এস আই রাকিব থানায় ডেকে নেন,এবং একটা নিখোঁজ জিডি করেন,জিডি নম্বর ৫৬১

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com