সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ট্রেনে কাটাপড়ে ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১.৩২ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংঃ ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে আনোয়ার কবীর কাঞ্চন (৫৪) নামের এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকালে নগরীর কলেজ রোড রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। কাঞ্চন নগরীর উসমান ফার্নিচারের ম‍্যানেজার ছিল। সে নগরীর কাশর আউটার স্টেডিয়াম এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কাঞ্চন মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, আনোয়ার কবীর নানা কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এছাড়া তিনি কানেও কম শুনতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com