সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জঙ্গিবাদে জড়িয়ে নিখোঁজ: নতুন তালিকা প্রকাশ র‌্যাবের

  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৩.৪৬ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে সারা দেশ থেকে নিখোঁজ হওয়া ৩৮ তরুণের তালিকা প্রকাশ করেছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

তিনি বলেন, নিখোঁজ হওয়া তরুণদের মধ্যে আমরা এখন পর্যন্ত ৫৫ জনের তথ্য পেয়েছি, যারা দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হয়েছে। এরা দেড় থেকে দুই বছর আগে নিরুদ্দেশ হওয়া শুরু করেছে। সর্বশেষ দেড়মাস আগে কুমিল্লা থেকে সাত তরুণ নিরুদ্দেশ হয়।

র‌্যাবের এই মুখপাত্র বলেন, কোন জেলায় কতজন নিরুদ্দেশ সেই তালিকাও আমরা পেয়েছি। নিরুদ্দেশ তরুণদের কারও কারও পরিবার জানে, সন্তান বিদেশে গেছে। মাঝেমধ্যে অর্থও পাঠায়। আসলে সে জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে। এই জঙ্গি সংগঠনের সদস্যরা দেশের পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ নিয়েছে বলেও জানান তিনি।

নিখোঁজ ৩৮ তরুণের তালিকা
জহিরুল ইসলাম, নাহিদ,  সালেহ আহমাদ,  যুবায়ের, নিহাল আব্দুল্লাহ,  ইমরান বিন রহমান শিথিল, আল-আমিন,  ইমরান, বায়েজিদ, মো. আস সামি রহমান, সাখাওয়াত হোসাইন, আহাদ, মো. দিদার, কুমিল্লা;  তাহিয়াত চৌধুরী, সিলেট;   মশিউর রহমান ওরফে মিলন তালুকদার, ঝালকাঠি; আরিফুর রহমান, বরিশাল; নাঈম হোসেন, চাঁদপুর; শামীম মিয়া, ময়মনসিংহ; আল-আমিন ফকির, পটুয়াখালী; আমিনুল ইসলাম ওরফে আল আমিন, কুমিল্লা; মো. নাজমুল আলম নাহিদ, বি-বাড়িয়া; আল-আমিন, খুলনা; শেখ আহমদ মামুন, সিলেট;  সাদিক, সিলেট; হাসান সাঈদ, সিলেট, জুয়েল মুসল্লী, পটুয়াখালী;  সাইফুল ইসলাম তুহিন, সিলেট;  শিব্বির আহমদ, সিলেট; হাবিবুর রহমান, ঝালকাঠি; মুহাম্মদ আবু জাফর, ফরিদপুর; মাহমুদ, বরিশাল; আমির হোসেন, ঝিনাইদহ; আব্দুস সালাম ওরফে নিরব, বরিশাল; ইয়াছিন বেপারী, মাদারীপুর; মো. মিরাজ সিকদার, পটুয়াখালী; ওবায়দুল্লাহ সাকিব, পটুয়াখালী;  আবু হুরায়রা, মাগুরা; আবুল বাশার মৃধা, মাদারীপুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com