সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশে লোডশেডিং আগের চেয়ে কমেছে : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১২.০১ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

দেশে লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশের বিভিন্ন জায়গায় একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডে হঠাৎ কী কারণে সমস্যা দেখা দিয়েছে, তা চট করে বলা যাবে না। তদন্ত শেষে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, লোডশেডিং আগের চেয়ে কমেছে, তবে এখনও দিনে ৫০০-৭০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।

নসরুল হামিদ বলেন, বিশ্ব ব্যাংকের দীর্ঘসূত্রতা ও করোনার কারণে বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ পিছিয়ে যায়। তবে বিষয়টিতে এখনও গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্রিড পেতে আরও প্রায় ২ বছর সময় লাগতে পারে।

সরকার নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সুযোগ নিয়ে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com