সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৬.০৪ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামে রবিবার (১ অক্টোবর) দুপুরে অটোরিকশার ভাড়া বাড়ানো কমানোর ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত খলিলুর রহমান (৩০), তরিকুল (২২), রাতুল (২২), সাকিব (২২) ও রাব্বি (১৮) কে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায় ২ জনকে ভর্তি করা হয়েছে। ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয় এবং ৫ জনকে আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে একটি গ্রুপের আহতরা তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ ও গ্রামবাসী জানান, কেন্দুয়া উপজেলা সদর বাসষ্ট্যান্ড এলাকা থেকে ছিলিমপুর নতুন বাজার পর্যন্ত অটো রিকসার ভাড়া ১৫ টাকা নির্ধারন করে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল কবীর খান। পরে এই সিদ্ধান্ত অমান্য করে পূর্বের ভাড়া ১০ টাকা বহাল রাখার ঘোষনা দেন তুষার ও ফয়সাল নামের দুই ব্যক্তি। ভাড়া বাড়ানো কমানোর ঘটনার বিষয়কে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে দেখা দেয় উত্তেজনা।

বিষয়টি মিমাংসার জন্যে রোববার সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে ঘটনাটি শেষ না হয়ে সেখান থেকেই সংঘর্ষ বেধে যায়। ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল কবীর খান বলেন, অটো ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসী দুটি ভাগে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কিছু লোক আহত হয়। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ তাড়াইল ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেন্দুয়া থানা পুলিশের এস.আই মোঃ আলী জানান, অটো রিকসার ভাড়া বাড়ানো কমানোর ঘটনাকে কেন্দ্র করে ছিলিমপুর গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com