সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারের ১২ ঘর আগুনে পুড়ে ভস্মিভূত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১.১৪ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ৬টি পরিবারের ১২টি ঘর আগুনে পুড়ে ভস্মিভূত । ২৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের ফইজুল ইসলাম, রুহুল আমিন, মোশারুল ইসলাম, মোহাম্মদ আলী,

সোলেমান আলী ও সাইদুর রহমানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সকলের ঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকান্ডে ৬টি পরিবারের নগদ টাকা, ধান, চাল, আসবাবপত্র, কাপড়-চোপড়, বাসন-কোসন সবই ভস্মিভূত হয়।

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আটোয়ারী ফায়ার সার্ভিস ইউনিটের লিডার কামাল হোসেন জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তিনি আরো জানান, আগুনে পুরে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারসুত্রে জানা যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, ফইজুল ইসলামের ৪ লক্ষ টাকা,
রুহুল আমিনের ৩৩ হাজার টাকা, মোশারুল ইসলামের ৭০ হাজার টাকা এবং মোহাম্মদ আলীর ১৬ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে পারিবারিক সুত্রে জানা যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে শাড়ী, লুংগী ও গামছা বিতরণ করেন সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আনার আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com