সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে মদ্যপান ও মারামারি করার অপরাধে ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করেছে স্কুল কর্তৃপক্ষ

  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১.১২ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

মল্লিক মোঃ জামাল
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলী লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী কাইয়ূম রহমানকে শিক্ষা প্রতিষ্ঠানে মদ্যপান করে শিক্ষা প্রতিষ্ঠানে এসে মারামারি করার অপরাধে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিদ্যালয় চলাকালিন লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী কাইয়ূম রহমান রোল- ৮৯ শাখা- খ মদ্যপান করে বিদ্যালয়ে এসে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে থাপ্পর মারে। ওই ছাত্র বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে প্রধান শিক্ষক মোঃ গোলাম হায়দারের নির্দেশে অভিযুক্ত শিক্ষার্থী কাইয়ূম রহমানকে বিদ্যালয়ের নির্মানাধীন নতুন ভবনের দোতালা থেকে ধরে লাইব্রেরিতে নিয়ে আসা হয়। এ সময় তাম মুখ থেকে চোলাই মদের গন্ধ পেয়ে ওই শিক্ষার্থীর অভিবাবককে খবর দেয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা মদ্যপান ও মারামারি করার অভিযোগে শিক্ষার্থী কাইয়ূম রহমানকে ওই বিদ্যালয় থেকে স্থায়ীভাবে ক্লাশ বন্ধে প্রধান শিক্ষক স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়।

এ বিষয়ে লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হায়দার মুঠোফোনে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মদ্যপান করে প্রতিষ্ঠানে এসে মারামারি করার অপরাধে অত্র বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী কাইয়ূম রহমানকে স্থায়ীভাবে বহিস্কার করে নোটিশ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com