সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বান্দরবানের ৩১টি পুজা মন্ডপে চেক বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯.৪৭ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গা পুজা মন্ডপে অনুদানে চেক বিতরণ করা হয়েছে।
আজ বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের নিজ বাসভবনে এ চেক বিতরণ করা হয় । এ সময় জেলার ৩১টি পুজা মন্ডপের জন্য ৫ লাখ ৩ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, শারদীয় দুর্গা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশসহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক।
চেক বিতরণ অনুষ্ঠানে বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করতে পারছে। ধর্ম যার যার উৎসব আমাদের সবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক ধর্মের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
শারদীয় দুর্গা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশ জানান, এবার বান্দরবান জেলাসহ মোট ৭টি উপজেলায় ৩১টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। দুই বছর পর এবার বান্দরবান রাজার মাঠে বড় আয়োজনে দুর্গা পুজা মন্ডপ তৈরি করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মোট ৩১টি পুজা ম-পের প্রতিটিতে আধা টন করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com