সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সদর পিআইও `র পূর্ণদিবস কর্মবিরতি পালন

  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৮ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন ময়মনসিংহ সদর প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা মনিরুল হক ফারুক রেজা। দুর্যোগ ব্যবস্থাপনা

য়
অধিদপ্তারাধীন সংযুক্ত কর্ম কর্তা- কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে ২২ সেপ্টেম্বর বুহসপতিবার সকাল ৮ টা থেকে বিকেলে অফিস চলাকালীন সময় পর্যন্ত পূর্ণ দিবসের এই কর্ম বিরতি পালন করেছেন তিনি।
এর পূর্বেও গত ১২ সেপ্টেম্বর সোমবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চারদিন ব্যাপী অর্ধ দিবস কর্মবিরতি শেষে বৃহস্পতিবার দুপুরে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মরকলিপি প্রদান করেন। পূর্ণ দিবস কর্মবিরতিতে ময়মনসিংহের সদর পিআইও মনিরুল হক ফারুক রেজা-সহ কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্ম কর্তা- কর্মচারীরা অংশ গ্রহন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পুর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। এই পুর্ণদিবস কর্মবিরতির সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চালিয়ে যাওয়া হবে।

তবে আগামী শনিবার ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি এ ব্যাপারে সিদ্বান্ত দিবেন। তারা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন পিআইও মনিরুল হক ফারুক রেজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com