সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৩.১৫ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ মঙ্গলবার রাত ১১টার সময় যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার পথে একজন নিহত হয়,নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক পঞ্চান্ন বৎসর হবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে পুলিশ এবং উপস্থিত জনতা সূত্রে জানা যায়,যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভার দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেল ভাড়া করে যাওয়ার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল চালক মোটরসাইকেলের ডান পাশ দিয়ে পড়ে যায় এবং যাত্রী মোটরসাইকেলের বাম পাশ দিয়ে রাস্তার উপর পড়ে গেলে পিছন দিকে থাকা একটি ট্রাক মোটরসাইকেল এর যাত্রীর মাথার উপর দিয়ে চলে যায়।

এর ফলে যাত্রীর মাথার খুলি ফেটে গিয়ে মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী মারা যায় দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

ফেলে যাওয়া মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার বরিশাল মেট্রো-হ ১৩-২৫৪৭
মোটরসাইকেল চালক পলাতক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com