সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৭ মার্চের ভাষণকে যারা অস্বীকার করেন প্রকারান্তরে তারা স্বাধীনতাকেই অস্বীকার করেন:সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২০, ৪.০৬ পিএম
  • ৪২৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে যারা অস্বীকার করেন প্রকারান্তরে তারা স্বাধীনতাকেই অস্বীকার করেন।
আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ভাষণকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে স্বাধীনতাকেই অস্বীকার করে। আজকের দিনটিকে আমরা বিশেষ দিবস হিসেবে পালন করি এবং সেটাই আমরা মনে করি। যারা তা মনে করে না তাদের স্বাধীনতার কোনো চেতনা নেই।
ওবায়দুল কাদের বলেন, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে উত্তরণের দিবসই ছিল ৭ মার্চ। এ দিনেই সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষণা হয়। যেই ভাষণকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, সেটা আজ বিশ্ব স্বীকৃত সর্বকালের সেরা ভাষণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com