সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫২ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ভাড়া বিমান রাত ১০ টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্ক জেএফকে  আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এরআগে, বিমানটি ১৯ সেপ্টেম্বর রাত ৮ টায় (স্থানীয় সময়) লন্ডনের স্ট্যানস্টেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করে।
যুক্তরাজ্য ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৯ সেপ্টেম্বর) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন।
রানীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ওয়েস্টমিনিস্টার অ্যাবের ওই ভবনে অনুষ্ঠিত হয় যেখানে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং রানী হিসেবে মুকুট পরিধান করেন।
১৫ সেপ্টেম্বর শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে (ইউকে) এক রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান।
তাঁর যুক্তরাজ্য সফরের চতুর্থ দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয়  চালস’র দেয়া অভ্যর্থনায় অংশগ্রহণ করেন। রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা-বাদশাহদের সম্মানে তিনি এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।
নিউইয়র্কে ২০ সেপ্টেম্বর শেখ হাসিনার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা এবং ইউএনজিএ’র ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে।

তিনি ইউএনএইচসিআর’র ফিলিপো গ্রান্ডির এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পহরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি ইউএনজিএ’র নারী নেতাদের প্লাটফর্মে অংশগ্রহণ করবেন।
দিন শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।
এছাড়া তিনি ২১ সেপ্টেম্বর বাংলাদেশ, বোতসোয়ানা, স্লোভাক রিপাবলিক ও ইউএন হাবিট্যাট যৌথভাবে আয়োজিত টেকসই হাউজিং বিষয় উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
একই দিন তিনি ডব্লিউইএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক শোয়াব ক্লাউসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং গ্লোবাল ক্রাইসিস রেসপঞ্জ গ্রুপ (জিসিআরজি) চ্যাম্পিয়ন মিটিংয়ে যোগ দেবেন।
বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর প্রদর্শনী পরিদর্শনের পর কসাভো প্রেসিডেন্ট ড. ভিয়োসা ওসমানি-সাদ্রিউ, ইকুয়েডর প্রেসিডেন্ট গুইলারমো লাসো মেনদোজার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সকালের নাস্তার মধ্যে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যন্স (এএমআর) বিষয়ে বৈঠকের পর আইওএম’র মহাপরিচালক অ্যান্টোনিও ভিটোরিনো তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ইউএস বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের সাথে উচ্চ পর্যায়ের গোলটেবিল বেঠকে অংশগ্রহণ করবেন।
পরে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সমডেক আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন ও আইসিসি প্রসিকিউটর নিক ক্লেগ ও করিম খানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের জেনারেল ডিবেটে তাঁর ভাষণ দেবেন।
এছাড়া তিনি ২৪ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশীদের এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com