সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৬.২৭ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

গতকাল আর্মড ফোর্সেস মাঠে অনুশীলনের সময়েই প্রথম মিনিটে গোল করার প্রত্যয় ব্যক্ত করেছিল বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়রা। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে প্রথম মিনিটে না পারলেও দ্বিতীয় মিনিটে ঠিকই গোল করেছে বাংলাদেশ। সাবিনার হ্যাটট্রিকে ম্যাচে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১৮, ৫৩ ও ৯০মিনিটে গোল করে টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক পুর্ন করেন সাবিনা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে মনিকার ক্রসের বল ডি বক্সে নিয়ে স্বপ্না বল পেলে ভুটানের গোল রক্ষক সঙ্গিতা মনগের এগিয়ে আসেন। তাকে ডজ দিয়ে এগিয়ে গিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন স্বপ্না (১-০)।
১৮তম মিনিটে মারিয়া মান্ডার ট্রু পাস সাবিনা এগিয়ে গিয়ে গোল রক্ষককে কাটিয়ে মাটি কামড়ানো আড়াআড়ি শটে গোল করেন (২-০)। ৩০তম মিনিটে রিতুপর্নার ক্রসের বলে কৃষ্ণা দর্শনীয় হেডে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজরা। ম্যাচের ৩৫তম মিনিটে ডি বক্সে ভুটানের গোল রক্ষক সঙ্গিতার হাত ফস্কে বল বেড়িয়ে গেলে সেটি নিয়ন্ত্রনে নিয়ে জালে জড়ান রিতুপর্না। ফলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে কৃষ্ণার ক্রসের বল সাবিনা ঠান্ডা মাথায় জালে জড়ালে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে সাবিনার ফ্রি কিকের ক্রস ভুটানের গোল রক্ষকের হাত থেকে ফস্কে গেলে মাসুরা টোকা দিয়ে বল জালে জড়ান (৬-০)। এরপর একাধিক আক্রমন পরিচালনা করলেও গোল করেত পারেনি বাংলাদেশ। এই সময় অবশ্য ভুটান কিছুুটা চড়াও হয়ে প্রতিআক্রমন শুরু করে। যদিও তাদের বেশীরভাগ আক্রমন একাই রুখে দিয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।
ম্যাচের ৪২ তম মিনিটে বদলী খেলোয়াড় তহুরা খাতুনের গোলে ৭-০ ব্যবধান রচনা করে বাংলাদেশ। ইনজুরি টাইমে (৯০+২) মধ্যমাঠ থেকে সাবিনা একাই বল পেয়ে ভুটানের গোল রক্ষককে পারস্ত করে লক্ষ্যভেদের মাধ্যমে নিজের হ্যাট্রিক পুর্ন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com