সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী গ্রহণের ফলে সারাদেশে চালের দর কমে গেছে : খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬.৪৪ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী গ্রহণের ফলে সারাদেশে প্রতি কেজিতে চালের দর ৫ থেকে ৬ টাকা করে কমে গেছে। কয়েক দিনের মধ্যে চালের মূল্য আরও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওএমএস কর্মসূচী চালু করায় চালের দর সহনশীল পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বৃহষ্পতিবার সকাল ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএস বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠভাবে ওএমএস চাল-ডাল বিতরণ হচ্ছে। এসব কর্মসূচীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। সাংবাদিকদের এক প্রশেরœ জবাবে তিনি বলেন, বিতরন কার্যক্রমে এখন পর্যন্ত কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে ডিলারদের প্রতি খাদ্যমন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি বলেন, চলতি রোপা আমন মৌসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের নায্য মূল্য পায় সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com