সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশব্যাপী ওএমএস, খাদ্য বান্ধব কর্মসূচি ৩০ টাকায় চাল বিক্রি সারাদেশে শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪.১২ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

খাদ্য বান্ধব কর্মসূচি এবং নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি সারাদেশে শুরু হয়েছে।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার আজ থেকে ‘খাদ্য বান্ধব কর্মসূচি (এফএফপি)’ এবং খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে,’ খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাসস’কে জানিয়েছেন।
সরকার জনদুর্ভোগ লাঘবে ওএমএস ডিলারের সংখ্যা তিনগুণ বাড়িয়েছে এবং ওএমএস সেন্টারের সংখ্যা ও ৮১৩ থেকে ২৩৬৩-এ উন্নীত হয়েছে।
৩০ টাকা কেজি দরে মাসে দুইবার কেজি চাল এবং সাধারণ মানুষ যাদের টিসিবি কার্ড নেই তাদের এনআইডি কার্ডের বিপরীতে একই পরিমাণ চাল দেওয়া হবে।
এফএফপি’র আওতায় সারা দেশে ৫০ লক্ষের বেশি পরিবার প্রতি মাসে ১৫ টাকা মূল্যে ৩০ কেজি চাল পাবে।
এফএফপি কর্মসুচি এবং ওএমএস ন্যায্য মূল্যে টিসিবি কার্ডধারীদের মধ্যে চাল ও আটা বিক্রির পাশাপাশি চলবে।
ঢাকা মহানগরীতে ৫০টি ট্রাকে প্রকাশ্যে চাল বিক্রি করা হবে এবং এফএফপি কর্মসূচির আওতায় এবং ওএমএসের আওতায় প্রতিদিন প্রতি ট্রাকে ২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com