সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডলারের বিপরীতে আরও কমেছে টাকার মান

  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯.০২ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

টাকার অবমূল্যায়ন ঠেকানো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে আরও কমেছে দেশি মুদ্রার মান। সোমবার (৮ আগস্ট) মার্কিন মুদ্রার বিপরীতে টাকার দাম কমেছে ৩০ পয়সা।

এদিন আন্তঃবাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৫ টাকায়। গতকাল রোববার (৭ আগস্ট) ব্যাংকগুলোর কাছে ৯৪ টাকা ৭০ পয়সায় তা বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ১ দিনের ব্যবধানেই ডলারের বিপরীতে আরও ৩০ পয়সা দর হারালো টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, এখন ৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছি আমরা। নিয়ম অনুযায়ী, এটিই বর্তমানে আনুষ্ঠানিক দাম।

সঙ্কট কাটাতে ব্যাংকগুলোকে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক।তবু কাজের কাজ হচ্ছে না। তিনি বলেন, এদনি ব্যাংকগুলোকে ১৩৯ মিলিয়ন বা প্রায় ১৪ কোটি ডলার সরবরাহ করেছি আমরা।

এদিকে খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকায়। এ যাবতকালের মধ্যে যা সর্বোচ্চ।

মূলত ব্যাংকগুলোর হাতে ডলারের দাম ছেড়ে দেয়ায় বেড়েই চলেছে ডলারের দাম। বিপরীতে মূল্য হারাচ্ছে স্থানীয় মুদ্রা টাকা। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বেচাকেনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানেও সমস্যার সমাধান মিটছে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com