সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৫.৫৬ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

পণ্য ও সেবাখাত মিলিয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পণ্যখাতের নতুন লক্ষ্যমাত্রা ৫৮ বিলিয়ন ডলার, যা সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে অর্জিত ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি আয়ের চেয়ে ১১ দশমিক ৩৬ শতাংশ বেশি। সেবাখাতের নতুন লক্ষ্যমাত্রা ৯ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, যা সদ্যবিদায়ী অর্থবছরে অর্জিত ৮ বিলিয়ন ডলারের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বেশি।
গত বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রপ্তানি আয়ের নতুন এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি অর্থবছরে রপ্তানি আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক অর্থ বছরে রপ্তানি খাতে অর্জিত প্রবৃদ্ধির গতিধারা, কোভিড-১৯ ও ইউক্রেন সংকটের ফলে বিশ্ব বাণিজ্যে দৃশ্যমান অভিঘাত এবং বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সবকিছু বিবেচনায় রেখে নতুন এই এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে আগের অর্থবছরে ৫২ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রকৃত রপ্তানি ৬০ বিলিয়নের বেশি হয়েছে, যা এ বছরে নতুন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আমাদের সাহস জোগাচ্ছে।
গত অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলে ৫১ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় মোট ৬০ দশমিক ০৮ বিলিয়ন ডলার, যা ছিল লক্ষ্যমাত্রার তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।
বাংলাদেশের রপ্তানির ইতিহাসে সেটাই সর্বোচ্চ আয়, বছরজুড়ে প্রবৃদ্ধির ওই অংকও অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
টিপু মুনশি বলেন, কোভিড মহামারীর কারণে প্রায় দুই বছর অর্থনৈতিক সংকোচন ছিল বিশ্বজুড়ে। সেই অবস্থা থেকে উত্তরণের ফলে ক্রেতা দেশগুলোতে এখন ক্রয় ক্ষমতা বেড়েছে। আর সে কারণেই রপ্তানিতে এই অভূতপূর্ব প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করেন তিনি।
নতুন রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেখানে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৪৬ বিলিয়ন ডলার এবং পোশাক শিল্প বর্হিভূতখাত থেকে আয় আসবে ১২ বিলিয়ন ডলারের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com