সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে ভর্তুকিতে ৬টি কম্বাইন হারভেস্টার বিতরণ।

  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২, ৭.০৫ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০ শতাংশ ভর্তুকিতে ৬টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। ২২শে জুন বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ছয় জন কৃষকের মাঝে এসব কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আখতারসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

উপজেলার আলাদিপুর ইউপির বাসুদেবপুর গ্রামের মো. নুর আলম, মাজেদা খাতুন, সেরাজুল ইসলাম, শফিউল হক, শরিফুল ইসলাম এবং এলুয়ারী ইউপির শালগ্রামের হুমায়ুন কবীরের মাঝে এসব কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টারে শ্রমিক ঘাটতি কমানো, দ্রুত ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে কম সময়ে ও খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারে। প্রতিটি কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ৩১ লক্ষ টাকা যা সরকারি ভাবে ৫০ শতাংশ ভর্তুকিতে ১৫ লক্ষ ৫০ হাজার টাকায় দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com