সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকা টেস্টে শ্রীলংকার কাছে ১০ উইকেটে হারলো বাংলাদেশ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ৪.৫৪ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

ঢাকা টেস্টে শ্রীলংকার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারলো স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে টেস্ট জিততে ২৯ রানের টার্গেট পায় শ্রীলংকা।
৩ ওভারেই ২৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে শ্রীলংকা। ওপেনার ওশাদা ফার্নান্দো অপরাজিত ২১ ও অধিনায়ক দিমুথ করুনারতেœ অপরাজিত ৭ রান করেন।
এর আগে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৫৮, লিটন দাস ৫২ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন। শ্রীলংকার আসিথা ফার্নান্দো ৫১ রানে ৬ উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৬৫ ও শ্রীলংকা ৫০৬ রান করেছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com