সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৫ খাবার: ত্বক চকচকে রাখতে খেতেই হবে

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৭.৪৩ পিএম
  • ৪৮৯ বার পড়া হয়েছে

ত্বকের জৌলুস ধরে রাখতে অনেকেই পরিচর্যার খামতি রাখেন না। নিয়মিত ঘরোয়া রূপরুটিন মেনে চলার পাশাপাশি বাজারচলতি বিভিন্ন প্রসাধনীও ব্যবহার করেন অনেকে। তবে সবগুলিই ত্বকের উপরিভাগের জন্য ব্যবহার্য। রূপ বিশেষজ্ঞরা বলেন, চকচকে ত্বক পেতে ভিতর থেকে যত্ন শুরু করা প্রয়োজন। প্রসাধনী ব্যবহারে ত্বকে সাময়িক পরিবর্তন এলেও তা চিরস্থায়ী করতে বদল আনতে হবে রোজের খাদ্যাভ্যাসে। প্রাত্যাহিক খাদ্যতালিকায় এমন কয়েকটি খাবার রাখতে হবে যা আপনার ত্বকে ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া জৌলুস।

১) টম্যাটো: প্রায় সকলের হেঁশেলেই টম্যাটো থাকেই। ভিটামিন সি-এর অন্যতম সমৃদ্ধ উৎস টম্যাটো ত্বকের বহু সমস্যা দূর করতে সাহায্য করে। লাইকোপেন ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ টম্যাটো ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। কিন্তু কাঁচা টম্যাটো খেলে কিন্তু লাইকোপেন পর্যাপ্ত পরিমাণে শরীরে প্রবেশ করতে পারে না। তার চেয়ে রান্নার মাধ্যমে অথবা টম্যাটো দিয়ে তৈরি স্যুপ খেতে পারেন।

২) ডার্ক চকোলেট: চকোলেট খেতে ভালবাসেন এমন মানুষেরা জেনে খুশি হবেন যে, ত্বক ভাল রাখতে চকোলেট দারুণ কাজ করে। তবে অবশ্যই ডার্ক চকোলেট। এই ধরনের চকোলেট পলিফেনলসের সমৃদ্ধ উৎস। এ ছাড়াও অ্যান্টিঅক্সিড্যান্ট, ফ্ল্যাভনলস সমৃদ্ধ ডার্ক চকলেট ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে।

৩) চিয়া বীজ: চিয়া বীজের স্বাস্থ্যগুণ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি চিয়া বীজ ত্বকের যত্ন নিতেও অত্যন্ত উপকারী। ওমেগা-৩ সমৃদ্ধ চিয়া বীজ ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ত্বকে বলিরেখাও পড়তে দেয় না।

৪) আদা: রান্নার স্বাদ বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে আদা। কিন্তু জানেন কি, ত্বকের যত্ন নিতেও আদা ব্যবহার করতে পারেন। আদাতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেমটরি উপাদান। রোজ যদি অল্প করেও আদা খেতে পারেন তাহলে ত্বক হবে কোমল ও মসৃণ।

৫) অ্যাভোকাডো: বলিরেখা,মেচেতার সমস্যা কি ভোগাচ্ছে? তা হলে সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারেন অ্যাভোকাডো। রোজ না হলেও মাঝেমাঝে খেতেই পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com