সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের অনুমতি

  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ১.২৬ এএম
  • ৮৬৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র, ইরাকী কর্মকর্তাদের কাছে প্যাট্রিওট মিসাইল ডিফেন্স ব্যাটারী অর্থাৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকে স্থাপনের যে অনুমতি চেয়েছে সে সম্পর্কে তারা এখনও কোন সিদ্ধান্তের কথা জানায়নি। ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাদের উপরে ইরানী ক্ষেপণাস্ত্রের যে হুমকী রয়েছে তা থেকে আরও ভাল সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা হিসেবে এই প্রস্তাব করা হয়।
বৃহস্পতিবার পেন্টাগনে এক অবহিত-করণ রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, এ বিষয়ে আমাদের ইরাকের অনুমতির প্রয়োজন। এসপার আরও বলেন, প্যাট্রিওট মিসাইল ডিফেন্স ব্যাটারী কোথায় স্থাপন করা হবে সে নিয়েও আমাদের কাজ করতে হবে।
এই ধরণের জটিলতা সত্ত্বেও জানুয়ারী মাসের প্রথম দিকে ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের অন্তত ৬৪ জন সেনা মারাত্মক ভাবে মস্তিষ্কের আঘাতে ভুগছে আর সেকারণেই এসপার এবং পেন্টাগনের কর্মকর্তারা বদ্ধ পরিকর যে সেখানে প্যাট্রিওট মিসাইল ডিফেন্স ব্যাটারী সিস্টেম প্রয়োজন। এর আগে অবশ্য ৫০জন সেনার কথা উল্লেখ করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com