সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ দেশে আসছে ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি গ্যাসের চালান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৪.৪১ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

গ্যাস উত্তোলনে হঠাৎ করে সমস্যা তৈরি হওয়ায় রোজার প্রথম দিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দেয়।  আজ বৃহস্পতিবার  দেশে আসছে ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি একটি কার্গো। ফলে গ্যাসের সংকট সহসা কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার  বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান। নসরুল হামিদ ফেসবুক পেজে লিখেছেন, “বিবিয়ানা গ্যাস ফিল্ডে আকস্মিক সমস্যা দেখা দেওয়ায় প্রথম রমজান থেকে দেশের কিছু কিছু জায়গায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমে আমরা এই সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে বর্তমানে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। সংকট সমাধানে দ্রুততম সময়ের মধ্যেই এলএনজি কার্গোর ব্যবস্থা করা হয়েছিল। ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি কার্গো বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল গত দুদিন। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দের নিরলস পরিশ্রমের ফলে আমরা ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় এটি ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com