সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমি ঢাকার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবো ; আতিকুল ইসলাম

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ৫.৩৮ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবো। ৯০ দিনের মধ্যে মৌলিক সেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবো।শনিবার রাজধানীর গুলশান স্বাস্থ্যক্লাব থেকে গণসংযোগ শুরু করার প্রাক্কালে এক নির্বাচনী পথসভায় আতিকুল ইসলাম এ সব কথা বলেন।আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী উল্লেখ করে নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আমি আপনারদের বলতে পারি যে, আমার দল আওয়ামী লীগ, আমার মার্কা নৌকা। আমি বিজয়ী হলে প্রতিটি প্রতিশ্রæতি বাস্তবায়ন করবো। আমি সবার জন্য কাজ করবো। তাই আগামী ১ ফেব্রæয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।
ভোটারদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, মেয়র নির্বাচিত হলে আমি ঢাকার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবো। খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও পার্ক থাকবে। আমি চাই আমাদের নতুন প্রজন্মের সন্তানরা সুস্থতার মধ্য দিয়ে বেড়ে উঠুক।
ডিএনসিসি’র নবগঠিত ওয়ার্ড ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮টি নতুন ওয়ার্ড আছে। যেগুলোতে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। এই ১৮টি ওয়ার্ডকে আধুনিক ও উন্নত শহরে পরিণত করা হবে। নাগরিক হিসেবে তারা যেন সকল প্রকার সুযোগ-সুবিধা পায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জন্য নগর ভবন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ৯০ দিনের মধ্যে মৌলিক সেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিব। ঢাকায় যতোগুলো সেবা প্রতিষ্ঠান আছে, তার প্রত্যেকটিকে একটি নীতিমালায় আসতে হবে।
তিনি বলেন, নির্বাচিত হলে আগামী ৬ মাসের মধ্যে অটোমেশনে ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। সিটি করপোরেশনকে করা হবে দুর্নীতিমুক্ত করা হবে। একে জবাবদিহিতার আওতায় আনা হবে ।
আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে হেল্পলাইন চালু করা হবে। হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য সফটওয়্যার হচ্ছে।
তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক কাজের মাধ্যমে প্রমাণ করে গেছেন চাইলে অনেক কিছু করা সম্ভব। এই ঢাকা সিটির সব সমস্যা সমাধান করা খুব সহজ কাজ নয়।
এদিকে শনিবার কালাচাঁদপুর স্কুল মাঠে পূর্ব নির্ধারিত পথসভায় যোগ দেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সেখান থেকে ওই এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দলের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com