সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যশোর জেলায় ২১৮৩১ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৬.৫৫ পিএম
  • ৫৩১ বার পড়া হয়েছে

যশোর জেলায় আট উপজেলায় ২১৮৩১ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ মওসুমে জেলার আট উপজেলায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৮৩১ টন পেঁয়াজ। উপজেলাওয়ারী : যশোর সদর উপজেলায় ১৫০ হেক্টর, মনিরামপুর উপজেলায় ৩৩০ হেক্টর, শার্শা উপজেলায় ২১০ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ৫৪০ হেক্টর, চৌগাছা উপজেলায় ৪৬০ হেক্টর, কেশবপুর উপজেলায় ১২০ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ৭০ হাজার হেক্টর এবং অভয়নগর উপজেলায় ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দীপংকর দাশ জানান, এ জেলায় প্রতি বছর পেঁয়াজের ফলন ভালো হয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কৃষকদের পেঁয়াজ চাষের জন্য কৃষি লোন প্রদান করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে পেঁয়াজ চাষে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com