সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অবৈধ টমটম ও এস পাওয়ার গাড়ীর ব্যাপারে কোন সুপারিশ করা জাবে না,পতেঙ্গা টিআই শহিদুল আলম (শহিদ)

  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৪২ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্রগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা কাঠগড় এলাকায় অবৈধ টমটম ও এস পাওয়ার চলাচলে দুর্ঘটনার শিকারে এলাকাবাসী অতিষ্ঠ।

গত ২০/০৮/২১তারিখে টিআই শহিদুল আলম (শহিদ) উত্তর পতেঙ্গা কাঠগড় এলাকায় টিআই হিসেবে যোগদান করেন এরপর থেকেই পাল্টে যায় পুড়া কাঠগড় এলাকার চিত্র।

অবৈধ যানবাহন নিরসনের ব্যাপারে টিআই শহীদের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেন। বিগত আগে কে কি করছে সেব্যাপারে আমি কিছুই বলতে চাই না, বর্তমানে যেসব গাড়ির বৈধ কাগজপত্র আছে,সেইসব গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে, যেসকল গাড়ির কাগজপত্র ঠিক নেই সেইসব গাড়িগুলো বন্দর ট্রাফিক বিভাগের উর্ধ্বন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী
আমরা মামলা দিতাছি।

তিনি আরো বলেন অবৈধ গাড়ির ব্যাপারে কোন ধরনের সেক্রিফাইস করা হবে না,
যেখানে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে,সেখানে কোন ধরনের সুপারিশ করতে আসলে সেটা কোন ভাবেই গ্রহণযোগ্য।

তিনি আরো বলেন আপনারা বিগত আগেও দেখছেন যেসব গাড়ি অবৈধভাবে চলাচল করেছে,সেইসব গাড়ি ধরে সাথে সাথে আমরা মামলা দিয়েছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন কোন ধরনের অপশক্তি আমাদেরকে ঘায়েল করতে পারবে না, তিনি আরো বলেন,নামধারী কিছু সাংবাদিক বিভিন্ন সময় বিভিন্ন লোক মাধ্যমে ফোন করে বলে ভাই আমার একটি টমটম গাড়ি আসে সেই গাড়ীটা চালাতে দিবেন কি না সেটা বলুন,আর যদি আমার গাড়িটা না চলতে পারি তাহলে আপনি এই এলাকায় টিআই হিসাবে থাকতে পারবেন বলে হুমকি ধামকি প্রদান করেন।

এসময় টিআই শহিদুল আলম (শহিদ) বলেন,আমি যতদিন উত্তর পতেঙ্গা কাঠগড় এলাকায় আছি আমি আমার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে আসতেছি,সামনের দিনগুলো জাতে সুন্দর করতে পারি,এটাই আমার আশা ও প্রত্যাশা।

অবৈধ যানবাহন চলাচলের ব্যাপারে ট্রাফিক বিভাগ বন্দর জোন টিআই এডমিন রেজাউল করিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,যেখানে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে সেক্ষেত্রে কোনভাবেই অবৈধ যানবাহন রাস্তায় চলাচল করতে দেওয়া যাবে না,বলে জানান ট্রাফিকের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com