সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৯.২৮ পিএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম উপ পুলিশ কমিশনার ডিসি বন্দর ও পশ্চিম মোহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ কমিশনার নোবেল চাকমা পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার এম মহিউদ্দিন সেলিম সিপিএম বার এর নির্দেশনায় বিশেষ টিম ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোছাইনের নেতৃত্বে এসআই ইয়াসিন আরাফাত এসআই জাহিদুল হক,এসআই রনি মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে লালদীঘি এলাকা হতে কার্তিক বৈদ্যকে গ্রেফতার করেন।

সাধারণ ডায়েরি নং ৪১৮/ তারিখ ১৭/০২/২০২২ খ্রিঃ মুলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার চুরি-ছিনতাই প্রতিরোধসহ পরোয়ানা তালিম অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকা হতে দীর্ঘদিন ধরে পলাতক আকবর শাহ থানার মুলতবী সাজা পরোয়ানা সিআর ৫/১৩ ধারা ৪০৬/৪২০ পেনাল কোড এর ০৪/চার বছর সশ্রম কারাদণ্ড ও নগদ ১০.০০০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত।

এবং সিআর ১৫৭০ /২০২১ কোতোয়ালী ধারা ৪০৬/৪২০ পেনাল কোড এবং দায়রা ৩৫১ /১৫, ধারা এন আই এ্যাক্ট-১৩৮ এর পরোয়ানাভুক্ত আসামি কার্তিক বৈদ্য সাংবাদিক বাবু (৬২) পিতা ক্ষেত্র মোহন বৈদ্য সাং-নিকঞ্জ ভিলা,বাড়ী নং৩৩০/৩৩১,এম ব্লক,কৈবল্যধাম,বিশ্ব কলোনী,ডাক ফিরোজশাহ,থানা আকবরশাহ,জেলা চট্টগ্রামকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে,বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com