সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি চায় এনালগ বাংলাদেশ, ইভিএম একটি আধুনিক নির্বাচন ব্যবস্থা : ওবায়দুল কাদের

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ৬.৩২ পিএম
  • ৭৭৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। তারা চায় এনালগ বাংলাদেশ । বাংলাদেশকে পিছিয়ে রাখতে চায় তারা।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাতেই রাজি। কোন বিষয়েই আমরা ভীত নই।
তিনি আরো বলেন, ইভিএম একটি আধুনিক নির্বাচন ব্যবস্থা। কিন্তু নির্বাচনের আগেই বিএনপি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। ভোট অনুষ্ঠানের আগেই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় কিভাবে তা কারোই বোধগম্য নয়।
সেতুমন্ত্রী আজ দুপুরে জেলার সৈয়দপুর উপজলা শহরের ফাইভ স্টার মাঠে আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, রাবেয়া আলীম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক।
বিএনপির রাজনীতি ক্ষমতার রাজনীতি, তারা জনগণের রাজনীতি করেন না উল্লেখ করে আওয়ামী লীগের কাদের বলেন,‘বিএনপি গরীবের দল নয়, লুটেরা কোটিপতির দল। এ কারণে তাদের রাজনীতিতে এখন সবখানে খরা চলছে। কি নির্বাচন, কি আন্দোলন কোথাও বিএনপির জনসমর্থন নেই।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গরীবের সরকার। যে কোন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। শীতে বন্যায় কষ্ট পেলেও বিএনপি মানুষের পাশে আসেন না। তারা ঢাকায় বসে নালিশ করেন।
দলীয় সূত্র জানানো হয়, দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলায় আওয়ামী লীগের উদ্যোগে ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে।
অনুষ্ঠানে এসব কম্বল জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দিয়ে ওই অনুষ্ঠানে ৩ হাজার কম্বল বিতরণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com