সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

মুজিববর্ষের ক্ষণগণনা আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ৬.৩৪ পিএম
  • ৮৭৩ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর জন্মশতবার্ষিকীর ক্ষণগননা উদ্বোধন করছেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে রাজধানীর পুরনো বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে লোগো উন্মোচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়িও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন অর্থাৎ ১০ জানুয়ারি প্রতিবছরই উদযাপন করে বাঙালি জাতি। কিন্তু এবারই প্রথম ব্যতিক্রমী উদযাপনে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্য প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। ১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু  C-13oj মডেলের যে বিমানে করে তেজগাঁও বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করেছিলেন। ঠিক একই মডেলের বিমান বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্যে অবতরণ করানো হয়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময় যেমন পরিবেশ হয়েছিল ঠিক তেমন পরিবেশ ফুটে উঠে প্রতীকী দৃশ্যে। যা দেখে বঙ্গবন্ধুর দুই কন্যাসহ সবার মধ্যেই একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এসময় বঙ্গবন্ধুর দেশে ফেরার প্রতীকী অবতরণ দেখে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেঁদেছেন তার বোন শেখ রেহানাও।

 

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে শুরু হয় ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান।

সারাদেশে ৫৩টি জেলার ৫৫টি স্থানে এবং ১২টি সিটি কর্পোরেশনে ২৭টি স্থানে মোট ৮২টি ক্ষণগননা যন্ত্র বসানো হয়েছে। ১০ জানুয়ারি ২০২০ হতে ১৭ মার্চ ২০২০ পর্যন্ত এই ক্ষণগননার সময়কাল হবে ৬৬ দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com