সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ বিসিকের ৫ দিন ব্যাপী শিল্প উদোক্তা উন্নয়ন শুরু

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ২.১০ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ময়মনসিংহ আয়োজিত ও তৃণমুল কারুপণ্য এর সার্বিক সহযোগিতায় ৫ দিনব্যাপি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ রবিবার (২১ নভেম্বর) শুরু হয়েছে।
বিসিক ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক মোঃ আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক, তৃণমূল কারুপন্যের উদ্যোক্তা আইনুন্নাহার উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, বিশ্ব অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ২০০৯ সালে ৫০% লোক দারিদ্রতার সাথে লড়াই করেছে তা ৩০% কমে ২০% এ নেমে এসেছে। মাত্র ৯ বছরে দারিদ্রতার হার নেমে আসা বিশ্বের কাছে এক অসাধারণ সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে। ৫% এর নিচে অতি দরিদ্রতার মান কমিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন প্রশিক্ষনের মাধ্যমে আহোরিত জ্ঞানকে পুজিঁ করে আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং দেশের অর্থনীতিও ভূমিকা রাখবেন। প্রশিক্ষনে মোট ২৫জন অংশগ্রহণ করছেন। উল্লেখ্য প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com