সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিদেশে বসে সাইবার অপরাধ করছে সেগুলো আমাদের দৃষ্টিতে আসছে:স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ১.১০ এএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিদেশে বসে যেসব বাংলাদেশি নাগরিক ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।’

শনিবার মৌলভীবাজারের জুড়ি থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের নাগরিক যারা বিদেশে বসে সাইবার অপরাধ করছে সেগুলো আমাদের দৃষ্টিতে আসছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলেছি। ফেসবুক ও ইউটিউবসহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি। তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, তারা যেন এগুলো নিয়ন্ত্রণ করে।’

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, ‘সহজে বিশ্বমানের জনসেবা, পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকার বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সহজে পেশাদারিত্বের সঙ্গে সেবা দিতে পারছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com