সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে সোনালী ব্যাংকের ১২২২ শাখার উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৮.৩১ পিএম
  • ৭৭৬ বার পড়া হয়েছে
  মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে রবিবার সোনালী ব্যাংকের ১২২২তম শাখার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে ও প্রথম একাউন্ট খুলে এ শাখার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
সোনালী ব্যাংক পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শাহ্ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক বরিশাল জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো. আব্দুল আজিজ, তালতলী উপজেলা চেয়ারম্যান মো. রেজবী-উল-কবির জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম মিঞা ও বড়বগী ইউপি চেয়ারম্যান মো. আলমগীর মিঞা আলম মুন্সী বক্তব্য রাখেন। এ ছাড়াও সভায় জেলা আওয়ামীলীগের ধর্র্ম বিষয়ক সম্পাদক মাও. আলতাফ হোসেন, ইসলামী ফাউন্ডেশনের সাবেক পিডি শিক্ষাবিদ একেএম কামরুজ্জামান, তালতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ উদ্দিন, জেলা পরিষদ সদস্য দেলোয়ারা হামিদসহ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com