সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৮.০৬ পিএম
  • ৮১০ বার পড়া হয়েছে

 টেলিভিশন চ্যানেল আরটিভি নবমবারের মতো আয়োজন করেছিল ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’। শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ জমকালো আয়োজনটিতে বসেছিল তারকামেলা।

আরটিভি’তে ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত নাটক ও অনুষ্ঠানের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক, অভিনয়শিল্পীকে ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়।

এবারের আরটিভি স্টার অ্যাওয়ার্ডের নবম আসরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটকে ৫ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ৭ জন। ‘অন্যরকম ভালোবাসা’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু; শ্রেষ্ঠ অভিনেত্রী সাবেরি আলম।

শ্রেষ্ঠ রচয়িতা ‘জাহানার একটি ভাই ছিল’ নাটকের জন্য মাসুম শাহরিয়ার; শ্রেষ্ঠ পরিচালক, যৌথভাবে পেয়েছেন ‘অন্যরকম ভালোবাসা’ নাটকের জন্য মাসুম শাহরিয়ার এবং ‘জাহানারা একটি ভাই ছিল’ নাটকের জন্য আবু হায়াত মাহমুদ; শ্রেষ্ঠ শিশুশিল্পী ‘জাহানার একটি ভাই ছিল’ নাটকের জন্য আরিয়া অরিত্রা।

আজীবন সম্মাননা পেয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। সম্মাননাটি তুলে দেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, এমপি।

১ ঘণ্টার নাটক ও টেলিফিল্ম-এর ৭টি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ১০ জন। শ্রেষ্ঠ অভিনেতা- কেন্দ্রীয় চরিত্র ‘যমজ’ নাটকের জন্য মোশাররফ করিম এবং ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য আফরান নিশো; শ্রেষ্ঠ অভিনেত্রী-কেন্দ্রীয় চরিত্র ‘আশ্রয়’ নাটকের জন্য নুসরাত ইমরোজ তিশা ও ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য মেহজাবিন চৌধুরী; শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্বচরিত্র ‘আশ্রয়’ নাটকের জন্য মোশাররফ করিম, শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্বচরিত্র ‘মেঘ বালিকার রঙ’ নাটকের জন্য ফেরদৌসী মজুমদার; শ্রেষ্ঠ রচয়িতা ‘আশ্রয়’ নাটকের জন্য মাবরুর রশিদ বান্নাহ, সেতু আরিফ ও আকবর হায়দার মুন্না; শ্রেষ্ঠ পরিচালক যৌথভাবে পেয়েছেন ‘আশ্রয়’ নাটকের জন্য মাবরুর রশীদ বান্নাহ এবং ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য মহিদুল মহিম।

ধারাবাহিক নাটকের জন্য ৬টি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ১০ জন। শ্রেষ্ঠ অভিনেতা-কেন্দ্রীয় চরিত্র ‘হেভিওয়েট মিজান’ নাটকের জন্য জাহিদ হাসান, শ্রেষ্ঠ অভিনেত্রী-কেন্দ্রীয় চরিত্র যৌথভাবে ‘ধামাকা অফার’ নাটকের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ‘চিটিং মাস্টার’ নাটকের জন্য সালহা খানম নাদিয়া; শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্বচরিত্র ‘ধামাকা অফার’ নাটকের জন্য ডা. এজাজুল ইসলাম; শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্বচরিত্র ‘হেভিওয়েট মিজান’ নাটকের জন্য শাহনাজ খুশি এবং ‘তাল মিছরি না? হাওয়াই মিঠাই’ নাটকের জন্য রোবেনা রেজা জুঁই;  শ্রেষ্ঠ রচয়িতা ‘হেভিওয়েট মিজান’ এর জন্য বৃন্দাবন দাস এবং ‘ধামাকা অফার’-এর জন্য মাসুদ সেজান; শ্রেষ্ঠ পরিচালক ‘তাল মিছরি? না হাওয়াই মিঠাই’ নাটকের জন্য সাগর জাহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com