সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৫.৫৬ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার সকালে উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং আশফাকুল আলমকে সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা স্কাউটসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহকারী লিডার ট্রেনার মো. আব্দুল মোতালেব এবং আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সম্পাদক মেহেদী আহসান।

এতে প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক সহকারী লিডার ট্রেনার মো. আতিকুজ্জামান মিলন, কমিশনার মো. মাতলুবুল মামুন, লিডার ট্রেনার প্রতিনিধি মশিহুর রহমান চৌধুরী, উপজেলা স্কাউটসের সহসভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক প্রমুখ।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার আশফাকুল আলমকে সম্পাদক এবং সাবেক সম্পাদক মেহেদী আহসানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com