সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপি’র ঘরে ও তাদের দলে:ওবায়দুল কাদের

  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১০.৪৬ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্নেরচ্ছলে বলেছেন, যে দলের ভিতরেই গণতন্ত্র নেই,সে-দল কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ?
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপি’র ঘরে ও তাদের দলে’।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশনের নির্বাচনে ইেলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএম হচ্ছে সর্বজন স্বীকৃত আধুনিক পদ্ধতি। এতে সুষ্ঠু নির্বাচন হয়। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় যেখানে ইভিএম’র মাধ্যমে ভোট হয়েছে সেখানে বিএনপি জিতেছে। তাই ইেলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হলে কারো অসুবিধা নেই। এ পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের নিশ্চয়তা রয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন ভূমিকা পালনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সরকারী কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com