সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাটুরিয়া দৌলতদিয়া ঘাট এলাকায় দেড় কিমি এলাকাজুড়ে দীর্ঘ যানজট

  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১১.৫১ এএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

পাটুরিয়ার ঘাট এলাকায় দেড় কিমি এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ যানজট রয়েছে। উভয় ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় সহস্রাধিক ছোট-বড় যানবাহন দেখা গেছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার মধ্যরাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। সূত্র: সময়টিভি

আজ সকাল সাড়ে ৬টার দিকে দেড় কিমি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজটের চিত্র আরও দীর্ঘ হচ্ছে। ঈদে ঘর ফেরা মানুষ দুই থেকে তিন ঘণ্টা বা তারও বেশি ঘাট এলাকায় অপেক্ষা করছেন নদী পারাপারের জন্য। তবে সবচেয়ে বেশি রয়েছে ছোট যানবাহনের চাপ। ঘাট এলাকাতে নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই।

দৌলতদিয়া ঘাটেও একই অপাটুরিয়ার ঘাট এলাকায় দেড় কিমি এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ যানজটবস্থা। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা -কাজিরহাট নৌরুটে ২০ ফেরি চলাচল করছে।

যানজট এড়াতে পাটুরিয়া ঘাটে রাত ৪টায় এসেছেন সিরাজ নামের এক ব্যক্তি। যাবেন মাগুরায়। ঘাটে বসে আছেন তিনি। মানুষের ভিড় কম থাকলেও যানবাহনের চাপে নাকাল।

ঘাট ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ফেরি চলাচল করছে। রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- কাজীর হাটে ২০টি ফেরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com