সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউকে পিছনে ফেলে নয় সবাইকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে : অর্থমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ৩.৩০ পিএম
  • ১০১৯ বার পড়া হয়েছে

করোনা সংকটকালে দেশের হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী তথা আপামর জনগণের জীবনমান আরো উন্নত করার লক্ষ্যেই এ বাজেট দেয়া হয়েছে বলেন  অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল ।
তিনি বলেন, কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ীই এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।
মুস্তফা কামাল আজ সংসদে ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনি আলোচনায় এসব কথা বলেন।
আজ আলোচনার সমাপনি দিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।
এছাড়া সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি)  আনোয়ার হোসেন মঞ্জু আলোচনায় অংশ নেন।
অর্থমন্ত্রী বাজেটে ঘাটতির সমালোচনার জবাবে বলেন, অর্থনৈতিক নীতির প্রেক্ষিত সম্প্রসারণের ফলে এবার ঘাটতি বাজেট দেয়া হয়েছে।  এ বাজেটে ঘাটতির পরিমাণ জিডিপির ৬.১ শতাংশ। এ প্রেক্ষিতে  তিনি যুক্তরাষ্ট্র, ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজেট ঘাটতির পরিমাণ উল্লেখ করেন। তিনি বলেন, এসব দেশের বাজেট ঘাটতির পরিমাণ আরো বেশী।
তিনি বলেন, বৈশ্বিক  মহামারি কোভিড-১৯ সংক্রমনে  গোটা বিশ্ব বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। লন্ডভন্ড হয়ে গেছে বিশ্ব অর্থনীতি। উন্নত, অনুন্নত, উন্নয়নশীল কোন দেশই এর অভিঘাত থেকে রক্ষা পায়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবেলা করে দেশের অর্থ ব্যবস্থ্যা, কর্মকান্ড ও জনগণের জীবন যাত্রা সচল রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে এ মহামারির সময়ও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি  পাকিস্তানের তুলনায় দ্বিগুন এবং ভারতসহ প্রতিবেশী সব দেশের তুলনা বেশী হয়েছে। তিনি  বলেন, পাকিস্তান বিভিন্নভাবে তা স্বীকার করছে। তাদের মতে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অন্যতম অর্থনৈতিক শক্তি হিসাবে  প্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com