সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

 জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১, ৫.৪৭ পিএম
  • ৯২০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে ২০২১ সালের ৩০ জুন সমাপ্য অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অধিক ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
নির্দিষ্টকরণ সম্পূরক বিল-২০২১ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।
চলতি অর্থ বছরে মূল বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। ১৯টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বৃদ্ধি পেয়েছে ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭লাখ ৩২ হাজার টাকা। আর ২৯টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস পেয়েছে ২৯ হাজার ১৭ কোটি টাকা। এ অর্থ হ্রাস- বৃদ্ধি পেয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৫ কোটি ৩৮ লাখ ৯৮৩ কোটি টাকা।
বিল পাসের আগে বিধান অনুযায়ি প্রদানমন্ত্রীর কার্যালয়ের দাবিসহ ১৯টি মঞ্জুরী দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংসদে উন্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়। এ সব দাবির ওপর বিরোধীদলের সদস্যরা মোট ১৯০টি ছাটাঁই প্রস্তাব আনেন। এর মধ্যে সমঝোতার ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগের দ’ুটি দাবির ওপর আলোচনা হয়।

ছাঁটাই প্রস্তাবে আলাচনা করেন, জাতীয় কাজী ফিরোজ রশীদ, বেগম রওশন আরা মান্নান, এবং বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন ও রুমীন ফারহানা ।
সম্পূরক বাজেটে সর্বোচ্চ ২ হাজার ৮৯০ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৮৫০ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকা রয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ খাতে । তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৯০৫ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার টাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে। আর চতুর্থ সর্বোচ্চ পানি সম্পদ মন্ত্রণালয় খাতে ১ হাজার ৩৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ ১ হাজার ৫কোটি ১৫ লাখ ৫৬ হাজার টাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খাতে রয়েছে।
এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে ৪৮৯ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে ৩৮৪ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা, নির্বাচন কমিশন খাতে ৭৯ কোটি ৯ লাখ ১৮ হাজার টাকা, শিল্প মন্ত্রণালয় খাতে ৫৬৫ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা, পরিকল্পনা বিভাগ খাতে ২৪২ কোটি ৭৫ লাখ ২১ হাজার টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে ৪৮২ কোটি ৩ লাখ ১২ হাজার টাকা, পরিসংখান ও তথ্য ব্যবস্থাপনা খাতে ১৪২ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগে ৯ কোটি ৭০ লাখ ৮৫ হাজার টাকা, নৌপরিবহন মন্ত্রণালয়ে ৬৭৬ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠা বিভাগে ২০৪ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার টাকা, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগে ৬ কোটি ৩৪ লাখ টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৬৭৬ কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ৩৩২ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার টাকা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ১ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সম্পুরক বাজেটের ওপর আলোচনা হয়। আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও সরকারি দলের আমির হোসেন আমু।
এরপর অর্থমন্ত্রী আ, হ, ম মুস্তফা কামাল সম্পুরক বাজেটের ওপর সমাপনি বক্তব্য দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com